1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

পলাশবাড়ীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি সড়কে সেনাবাহিনীর টহল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১২৯ Time View

পলাশবাড়ীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি সড়কে সেনাবাহিনীর টহল

ক্রাইম তালাশ টিম ডেক্সঃ নাজমুল রিনকু

গাইবান্ধার পলাশবাড়ীতে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সড়কে টহল জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি এবার গুরুত্বপূর্ণ মহাসড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনীও।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদকে ঘিরে ঢাকা-রংপুর মহাসড়কসহ পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। ফলে যানজট ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সেনাবাহিনীর এ উদ্যোগ জনসাধারণের মাঝে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, সড়কে সেনাবাহিনীর উপস্থিতির কারণে শৃঙ্খলা ফিরে এসেছে, চাঁদাবাজি ও যাত্রী হয়রানির ঘটনা অনেকটাই কমে গেছে।

প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ঈদের আগে ও পরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ, হাইওয়ে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছে।

এছাড়া, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কন্ট্রোল রুম ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা পেতে পারেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি