
গরিব-দুঃখী মানুষের পাশে পলাশবাড়ীর বিএনপি নেতা শহিদুল ইসলাম রাজা
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আস্থার জায়গা তৈরি করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জেলা বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও প্রবীণ নেতা মোঃ শহিদুল ইসলাম রাজা। তিনি শহীদ মেজর জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন। তিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায়ও তাকে এগিয়ে আসতে দেখা যায়।
সম্প্রতি পলাশবাড়ীর একটি ফুটপাতে অসহায় অবস্থায় পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীকে আর্থিক সহায়তা করেন মোঃ রাজা। তার এ মানবিক উদ্যোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য, মোঃ শহিদুল ইসলাম রাজা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। রাজনৈতিক অঙ্গনেও তার আচরণে রয়েছে সহনশীলতার ছাপ। তিনি প্রতিপক্ষ বা ভিন্নমতের কাউকে ছোট করে দেখার পরিবর্তে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশের পক্ষে মত দিয়ে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন ইতিবাচক বক্তব্য, নীতিবাক্য ও সমাজসচেতনতামূলক বার্তা তুলে ধরতেও দেখা যায় তাকে।
দলীয় রাজনীতিতে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের ওপরও গুরুত্ব দেন মোঃ শহিদুল ইসলাম রাজা। তার মতে, রাজনৈতিক দলের প্রাণশক্তি মাঠপর্যায়ের নেতাকর্মীরা। তাই পদ-পদবি কিংবা ব্যক্তিগত পরিচয়ের চেয়ে তৃণমূলের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকার যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন।
দলের নেতাকর্মীদের অনেকের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও দলের সঙ্গে থাকা এবং কর্মীদের খোঁজখবর নেওয়ার কারণে মোঃ শহিদুল ইসলাম রাজা একজন প্রবীণ ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
রাজনীতি ও মানবিকতার সমন্বয়ে মানুষের পাশে থাকার এমন উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
© All rights reserved © 2025
Leave a Reply