
সাদুল্লাপুরে চাঁদাবাজির মামলায় ডিবির হাতে ইউপি সদস্য আইয়ুব আলী আটক
গাইবান্ধার সাদুল্লাপুরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও নির্মাণকাজে বাঁধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় দামোদরপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আঃ লতিব ওরফে আইয়ুব আলীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে আইয়ুব আলীকে আটক করে। তিনি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সূর্য পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর এলাকায় বাসটি পৌঁছালে ডিবি পুলিশ তাকে আটক করে।
আটকের পর আইনগত প্রক্রিয়া শেষে ৯ সেপ্টেম্বর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেসবুক পোস্টের জন্য সাজিয়ে দিন
© All rights reserved © 2025
Leave a Reply