1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দরপত্র আহ্বানে অনিয়মের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ Time View

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দরপত্র আহ্বানে অনিয়মের অভিযোগ,,,

চিপ রিপোর্টার ঃ  গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দরপত্র আহবান নিয়ম বহির্ভূত হওয়ার অভিযোগ উঠেছে।

৫ ফেব্রুয়ারি প্রকাশিত দরপত্র এম,এস,আর ৬ টি গ্রুপের দরপত্রের আহবান করা হয়েছে যাহার স্মারক নং ইউএসসি/পলাশ/গাই/এমএসআর/ ২০২৪-২০২৫/২৩৪ দরপত্রের ক্রয়ের আবেদনে যে সকল শর্ত আরোপ করা হয়েছে তা পিপিএ-২০০৬ ও পিপিআর- ২০০৮ ( সংশোধিত –২০২১) ইং মোতাবেক বিধি বহির্ভূত হয়েছে বলে জানান একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান। এবিষয়ে ঠিকাদার নূরে আলম সিদ্দিক পলাশবাড়ী ইউএইচএফপিও কর্মকর্তার প্রতি অভিযোগ করে বলেন আওয়ামী সরকারের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসা পরিষদ(সাচিব) এর নেতৃবৃন্দের দিক নির্দেশনায় স্বৈরাচার আওয়ামী দোসর দের কে কাজ পাইয়ে দেয়ার সহজিকরণের পায়তারা চালিয়ে যাচ্ছেন। এতে করে নতুন ও ছোট পুঁজির ঠিকাদাররা অংশগ্রহণ করতে পারছেন না তিনি আরো বলেন নিয়ম বহির্ভূত দরপত্র টি বাতিল করে পূনরায় বিধি মোতাবেক দরপত্র আহবান করা হোক যাতে করে সকল ঠিকাদার অংশ গ্রহন করতে পারে এবং এতে করে কোন ঠিকাদার বৈষম্যর শিকার হবে না। অভিযোগের বিষয় টা জেলা সিভিল সার্জনের কাছে জানতে চাইলে ডাঃ কানিজ সাবিহা বলেন পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (পিপিআর) বিধি বিধান মেনে সঠিক ভাবে দরপত্র আহ্বান করার নিমিত্তে জেলার সব কটি উপজেলায় লিখিত নির্দেশ প্রদান করা হয়েছে, তিনি আরো বলেন এই নির্দেশ অমান্য করে যদি কোন দরপত্র আহ্বান করা হয় তাহলে এর দায় দায়িত্ব ঐ সকল কর্মকর্তা কেই নিতে হবে।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সালাউদ্দিন আহমেদ খান গণমাধ্যম কর্মীদের অভিযোগের প্রশ্নের জবাবে দায়সারা উত্তরে বলেন আগেও তো এভাবেই দরপত্র আহবান করা হয়েছে কোন সমস্যা তো হয় নাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি