1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর গাইবান্ধা জেলার রিজার্ভ অফিস ও জেলা বিশেষ শাখা (ডিএসবি) এর বার্ষিক পরিদর্শনসহ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত:

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩২৬ Time View

ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর গাইবান্ধা জেলার রিজার্ভ অফিস ও জেলা বিশেষ শাখা (ডিএসবি) এর বার্ষিক পরিদর্শনসহ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত:

অদ্য ২৪ জুন ২০২৫ খ্রিঃ মাননীয় রেঞ্জ ডিআইজি গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পরিদর্শন প্যারেডের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। প্যারেড পরিদর্শন শেষে মাননীয় রেঞ্জ ডিআইজির সুশৃংখলভাবে প্যারেড সম্পন্ন করায় প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানান এবং পুরস্কার প্রদান করেন। এসময় মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের সঙ্গে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা মহোদয়। প্যারেড কমান্ডার হিসেবে উক্ত বার্ষিক পরিদর্শন প্যারেড পরিচালনা করেন জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) গাইবান্ধা। প্যারেড পরিদর্শন শেষে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় মোটরযান শাখা ও অস্ত্রাগার পরিদর্শন করেন।

অতঃপর গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশ এর আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর। কল্যাণ সভায় মাননীয় ডিআইজি মহোদয় জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সাথে কুশলাদি বিনিময় করেন। পরবর্তীতে অফিসার-ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাসসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। উক্ত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জনাব নিশাত এ্যঞ্জেলা, পুলিশ সুপার, গাইবান্ধা।

বিশেষ কল্যান সভা শেষে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় রিজার্ভ অফিস গাইবান্ধা বার্ষিক পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়, গাইবান্ধার সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলার আইন-শৃংখলা সংক্রান্তে জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাগণদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ডিআইজি মহোদয় সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে বলেন আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে, সরকারী সম্পত্তির সঠিকভাবে রক্ষনাবেক্ষণ করতে হবে, জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে।

আইন-শৃঙ্খলা সভা শেষে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় গাইবান্ধা জেলার ডিএসবি শাখা বার্ষিক পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু সায়েম প্রধান, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাইবান্ধা, জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), গাইবন্ধা, জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) গাইবান্ধা, জনাব এবিএম রশীদুল বারী, সহকারী পুরিশ সুপার (বিভাগীয় অফিসার), সি-সার্কেল, গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি