1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার

বিল্লাল হুসাইন।। যশোরের শার্শায় থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে হত্যাচেষ্টা, মারধর ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলার আসামী মোঃ আসাদুল ইসলাম (৫২)-কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসাদুল ইসলাম শার্শা থানাধীন বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং উক্ত ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি বাগআঁচড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ১৪ সেপ্টেম্বর (রবিবার) রাতে বাগআঁচড়া উত্তরপাড়া গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।

​পুলিশের তথ্য মতে, গত ২০২৪ সালের অক্টোবর মাসে শার্শা থানায় দায়ের করা একটি সহিংসতার ঘটনার মামলায় তদন্ত সাপেক্ষে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

​শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি