
পলাশবাড়ীতে পল্লীশ্রী’র গণশুনানী অনুষ্ঠিত
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
মানবাধিকার লংঘন প্রতিরোধে মানুষ সংবেদনশীল ও মানবাধিকার লংঘনের ঘটনার জবাবদিহিতা বৃদ্ধি নাগরিক সমাজ সংগঠন ও স্থানীয় কর্তৃপক্ষ সমৃয়ের সাথে সম্পর্কের উন্নয়ন এবং যৌথ উদ্যোগে তৈরীর মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে বা নিশ্চিত করার উদ্দেশ্যে ২৯ জুলাই বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ মিলনায়নে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কন্যাশিশু মানবাধিকার বাস্তবায়নে প্রেক্ষিতঃ বেসরকারিভাবে সংস্থা পল্লীশ্রী হোক প্রকল্পের উদ্যোগে গণ শুনানি অনুষ্ঠিত হয়।
নেটস্ বাংলাদেশ এর কারিগরী সহতায় এবং বিএমজের এর অর্থায়নে পল্লীশ্রী সংস্থা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কন্যা শিশুর মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণে জোরদার করন (হোপ) প্রকল্প গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার বাস্তবায়ন করে আসছে এরই ধারাবাহিকতায় কার্যক্রমের অংশ হিসেবে গণশুনানী নিয়ে অনুষ্ঠিত হয়।
প্রকল্প পরিচালক শামসুন নাহারের সভাপতিত্বে ও টেকনিক্যাল কো- অডিনেটর মতিয়া বেগম মুক্তির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি( তদন্ত) প্রশান্ত কুমার,পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন আহমেদ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম নকিবুল হাসান,কিশোরগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহ উপজেলা গ্রাম নাগরিক সমাজ সংগঠনের সদস্য মৌসুমী,কণিকা,লিপি,শিমু, রত্না,রওশানআরা,অনিমা প্রমুখ।
পরবর্তীতে অ্যাডভোকেট ফৌজিয়া জান্নাতি আন্নি, প্যানেল চেয়ারম্যান শাহিনুর বেগম ও জেলা মানবাধিকার কমিশনের প্রতিনিধি অধ্যক্ষ ও গোলাম মোস্তফা সমন্বয়ে তিনি সদস্য বিশিষ্ট একটি জুড়ি বোর্ডের মাধ্যমে ঘটে যাওয়া বিভিন্ন কেইস পর্যালোচনা করে রায় কি হতে পারে তা সকলের মাঝে তুলে ধরেন।
এ সময় গণশুনানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মাহামুদ মানিক এরিয়া কো-অডিনেটর সাজেদুল ইসলাম, তাইবাতুন নাহার, ফিল্ড ফ্যাসিলিটেট দীপ্তি রায়, শামিমা নাছরিন ও রওশন আলম পল্লীশ্রী প্রমুখ।
© All rights reserved © 2025
Leave a Reply