1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

শম্ভুগঞ্জে ডিবির অভিযানে প্রাইভেটকার থেকে ১০০ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

শম্ভুগঞ্জে ডিবির অভিযানে প্রাইভেটকার থেকে ১০০ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ১০০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মদ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও।

জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হকের নেতৃত্বে শনিবার দুপুরে নগরীর শম্ভুগঞ্জ কালিবাড়ি নয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় নাজমুল হাসান, কামাল ও আনোয়ার নামে তিনজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত বিদেশি মদ ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক চোরাচালান ও অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি