1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

নকল এপি নম্বর ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রি, ধুরইল বাজারে ব্যবসায়ীকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

নকল এপি নম্বর ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রি, ধুরইল বাজারে ব্যবসায়ীকে জরিমানা

মোঃ নাসিরউদ্দিন সিনিয়র সটাফ

রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল বাজারে নকল এপি (AP) নম্বর ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির অভিযোগে মেসার্স ভাই বোন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত অবৈধ ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক ধ্বংস করা হয়েছে।
জানা যায়, কৃষি বিভাগের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই) ধুরইল বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল এপি নম্বরযুক্ত ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।
কৃষি সম্প্রসারণ অফিসার জনাব আব্দুল মতিনের প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব জোবায়দা সুলতানা।
অভিযানকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব শুভ ভৌমিক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামালসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।
কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় ভেজাল, নকল ও মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি