
পলাশবাড়ীতে নিউরন নার্সিং ভর্তি কোচিং এর অভাবনীয় সাফল্য
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
পলাশবাড়ীতে যাত্রা শুরুর প্রথম বছরেই অভাবনীয় সাফল্য অর্জন করেছে ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’। ২০২৬ সালের বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে দুইজন জাতীয় মেধা তালিকায় সপ্তম ও অষ্টম স্থান অধিকার করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
নিউরন নার্সিং কোচিংয়ের এই অবিস্মরণীয় সাফল্য উদ্যাপন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা।
শনিবার (১৮ এপ্রিল) এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
কোচিং সেন্টারের পরিচালক সবুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু সুফিয়ান রোজ।
তিনি বলেন, “পলাশবাড়ীর মতো একটি মফস্বল এলাকা থেকে জাতীয় পর্যায়ে শীর্ষ দশে স্থান করে নেওয়া অত্যন্ত গর্বের বিষয়। নিউরন নার্সিং কোচিংয়ের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমই এই অর্জনের মূল চাবিকাঠি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান পাপুল সরকার।
আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সেলিম উদ্দিন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “প্রথম বছরেই এমন ফলাফল প্রমাণ করে যে, মানসম্মত শিক্ষা প্রদানের জন্য নিউরন নার্সিং কোচিং প্রতিশ্রুতিবদ্ধ। এই সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
সভাপতির বক্তব্যে পরিচালক জাহাঙ্গীর আলম সবুজ জানান, শুরু থেকেই তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নিয়মিত গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছেন। প্রথম বছরেই জাতীয় মেধায় এমন স্থান পাওয়া তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তিনি এই সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং কোচিংয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের এমন সাফল্যে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
© All rights reserved © 2025
Leave a Reply