
ঝিকরগাছার হাজিরবাগ ৮০০ লিটার তেল মজুত: মজুত কারীকে জরিমানা
বিল্লাল হুসাইন।। যশোরের ঝিকরগাছা উপজেলার হাজীরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে বলে জানা। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে পরিচালিত এ অভিযানে জনৈক আব্দুল জব্বারের নিকট থেকে ৪ ব্যারেল ডিজেল (প্রতিটি ২০০ লিটার, মোট ৮০০ লিটার) মজুত অবস্থায় পাওয়া যায়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাফফাত আরা সাঈদ।
অভিযুক্ত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি পার্শ্ববর্তী শার্শা উপজেলার জোহরা ফিলিং স্টেশন থেকে উক্ত জ্বালানি তেল সংগ্রহ করেছেন।
অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে তাকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৩ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এ সময় জব্দকৃত ৮০০ লিটার জ্বালানি তেল নিকটস্থ মফিজ ফিলিং স্টেশনের ট্যাগ অফিসারের জিম্মায় প্রদান করা হয়। পরবর্তীতে পেট্রোল পাম্পের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাফফাত আরা সাঈদ বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
© All rights reserved © 2025
Leave a Reply