পলাশবাড়ীর মনোহরপুরে ভিজি এফের চাল ক্রয়ের দায়ে গ্রেফতার ১ জন
ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্সঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৮ নং মনোহরপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ পহেলা জুন রোজ রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মোট ৪২৭০ জন সিলিপধারী গরিব অসহায়,দুস্ত মানুষের মাঝে সিলিপ প্রতি ১০কেজি চাল বিতরন কার্য অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিতরণী অনুষ্ঠানে সিলিপধারীদের মধ্যে নানা ধরনের উত্তেজনা বিরাজ করা ও চাল বিতরণে নানামুখী জটিলতা দেখা দিলে দায়ীক্তপ্রাপ্ত সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।এবং সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব এনামুল সাহেব ও কর্পোরাল আনোয়ারুল ইসলামের নেতৃত্বে বিশৃঙ্খলা থেকে শান্তি বিরাজ করে।
অপরদিকে সবার অজান্তে ইউনিয়ন পরিষদ সংলগ্ন আব্দুল জলিল নামে জনৈক এক ব্যক্তি সিলিপ ও সিলিপের ৮০০ কেজি চাল ক্রয় করে নিজ শয়ন ঘরে জমা করে রাখে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টিম খবর পেয়ে জলিলকে গ্রেফতারসহ চাল জব্দ করে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে তার নামে মামলার প্রোসেসিং চলমান রয়েছে। তবে ঘটনাস্থলে তদন্ত কারী অফিসার হিসেবে এসআই শাহীন নিয়োজিত ছিলেন।
পক্ষান্তরে সেনাবাহিনীর উপস্থিতিতে চাল বিতরণী কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনা ও সম্পন্ন করেন। সিমিত কিছু কার্ডধারী অনুপস্থিত থাকায় উৎসৃষ্ট চাল কালক্ষেপণ না করে কার্ডবিহীন উপস্থিত অসহায় মানুষের মাঝে বিতরন করেন।
© All rights reserved © 2025
Leave a Reply