
ময়মনসিংহে আকুয়াই মাদকবিরোধী কঠোর অবস্থান: মসজিদে এলান দিয়ে হুঁশিয়ারি এলাকাবাসীর
ব্যুরো চীফ, ময়মনসিংহ।।
ময়মনসিংহ নগরীর আকুয়া মড়লপাড়া এলাকায় মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে এলাকাবাসী।
মসজিদে মাইকিং (এলান) করে মাদক কারবারিদের বিরুদ্ধে শেষবারের মতো কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।
গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় সভাপতিত্ব করেন আকুয়ার কৃতি সন্তান ও ২৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক তিতুমীর সরকার। সভায় উপস্থিত থেকে মাদকবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাজপথের সক্রিয় নেত্রী আতিয়া ফাইরাজ মলি।
এছাড়াও মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন ডাঃ এম এ মান্নান, মোঃ বুলবুল আহমেদ এবং মোঃ শহিদুল ইসলাম স্বপন। তারা সকলেই এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশে সার্বিক সহযোগিতায়, ৩ নং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ আবুল হোসেন। তার উপস্থিতি এলাকাবাসীর মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার করে।
সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা একযোগে জানান, “এটি আমাদের শেষ হুঁশিয়ারি। এর পরও যদি কোনো মাদক কারবারিকে এলাকায় পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর এমন ঐক্যবদ্ধ উদ্যোগে আকুয়া মড়লপাড়া এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সচেতন মহল।
© All rights reserved © 2025
Leave a Reply