1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

কোতোয়ালী থানা ১ ঘণ্টার মধ্যেই হত্যা রহস্য উদঘাটন: এসআই আসাদের নেতৃত্বে মূল আসামী গ্রেফতার, ছুরি উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৮ Time View

কোতোয়ালী থানা ১ ঘণ্টার মধ্যেই হত্যা রহস্য উদঘাটন: এসআই আসাদের নেতৃত্বে মূল আসামী গ্রেফতার, ছুরি উদ্ধার

শেখ মোঃ দীন ইসলাম,ব্যুরো চীফ ময়মনসিংহ।।

ময়মনসিংহে চাঞ্চল্যকর এক হত্যা মামলার রহস্য ঘটনার মাত্র ১ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। দ্রুততম সময়ে মূল আসামী গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করায় পুলিশের এই অভিযানে ব্যাপক প্রশংসা উঠেছে।

ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ কামরুল হাসানের কঠোর বার্তায় কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় একটি চৌকস টিম, এসআই আসাদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে এ সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ১০টার দিকে কোতোয়ালী থানাধীন দাপুনিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সুমি ওরফে সুমা (৩০)-এর স্বামী অলিউল্লাহ নিজ জমিতে গাছের ডাল কাটছিলেন। এ সময় অলিউল্লাহর বড় ভাইয়ের স্ত্রী নাছিমা আক্তার বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাছিমার স্বামী খলিলুর রহমান খলিল (৩৫) ঘর থেকে একটি ছুরি এনে সুমি ওরফে সুমার বাম কাঁধের নিচে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সংবাদ পেয়ে এসআই আসাদের নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মূল আসামী খলিলুর রহমান খলিল এবং তার স্ত্রী নাছিমা আক্তারকে গ্রেফতার করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা মোঃ গিয়াস উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের পরিচয়:
১. মোঃ খলিলুর রহমান খলিল (৩৫)
২. মোছাঃ নাছিমা আক্তার (৪০)
উভয়ই ফুলবাড়িয়া, দাপুনিয়া, কোতোয়ালী, ময়মনসিংহ এলাকার বাসিন্দা।

স্থানীয়দের মতে, এসআই আসাদের দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের কারণে অল্প সময়েই মামলার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি