পলাশবাড়ীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি সড়কে সেনাবাহিনীর টহল
ক্রাইম তালাশ টিম ডেক্সঃ নাজমুল রিনকু
গাইবান্ধার পলাশবাড়ীতে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সড়কে টহল জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি এবার গুরুত্বপূর্ণ মহাসড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনীও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদকে ঘিরে ঢাকা-রংপুর মহাসড়কসহ পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। ফলে যানজট ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সেনাবাহিনীর এ উদ্যোগ জনসাধারণের মাঝে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, সড়কে সেনাবাহিনীর উপস্থিতির কারণে শৃঙ্খলা ফিরে এসেছে, চাঁদাবাজি ও যাত্রী হয়রানির ঘটনা অনেকটাই কমে গেছে।
প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, ঈদের আগে ও পরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ, হাইওয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছে।
এছাড়া, স্থানীয় প্রশাসনের উদ্যোগে সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কন্ট্রোল রুম ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা পেতে পারেন।
© All rights reserved © 2025
Leave a Reply