
গাইবান্ধায় সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগের যোগদান
আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় সহকারী পুলিশ সুপার হিসেবে মো. সোহানুর রহমান সোহাগ যোগদান করেছেন|
সোমবার (১ জুন) পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে যোগদান কালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দীন| পুলিশ সুপার নবাগত সহকারী পুলিশ সুপারকে পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন|
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিষ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী ছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|
© All rights reserved © 2025
Leave a Reply