
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী দোয়া ও মিলাদ সাহেব কাচারী বাজারে যুবদলের উদ্যোগে
বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ সদর উপজেলার সাহেব কাচারি বাজার (রাজগঞ্জ) এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির আহ্বায়ক হেলাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াহিয়া হোসেন শাহিন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে বিএনপি, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে।
আয়োজক: শহীদ জিয়া স্মৃতি পরিষদ
স্থান: সাহেব কাচারি বাজার (রাজগঞ্জ), সদর, ময়মনসিংহ।
তথ্য প্রদান: মাহমুদুল হাসান রাসেল, সহ-সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর যুবদল ও সদস্য, কোতোয়ালী থানা যুবদল।
© All rights reserved © 2025
Leave a Reply