1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, ক্রীড়া অনুরাগী সদস্য মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪০ Time View

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, ক্রীড়া অনুরাগী সদস্য মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ খুদে ছাত্র-ছাত্রীদের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবমুখর এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে একজন ক্রীড়া অনুরাগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এক তরুণ সমাজকর্মীকে। এ সম্মাননা পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিশেষ করে কেশরহাট পৌরসভার মাননীয় সহকারী ভূমি প্রশাসক মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তিনি এই আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।
বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি