1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

মাঝিয়ালী গ্রামের নিরীহ লিল জানের পৈতৃক সম্পত্তি জোর পূর্বক দখল বেদখল করার পায়তারা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

মাঝিয়ালী গ্রামের নিরীহ লিল জানের পৈতৃক সম্পত্তি জোর
পূর্বক দখল বেদখল করার পায়তারা!

ব্যুরো চীফ ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের স্থায়ী বাসিন্দা পিতামৃত: রহিম উদ্দিনের ছেলে মো: দুলাল মিয়ার পৈতৃক সম্পত্তি ভূমিদস্যুরা জোর পূর্বকভাবে বেদখল করার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া যায়। গত ১/৪/২০২৬ইং তারিখে সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় ভূমিদস্যুগংরা নিরীহ পরিবারের দখলীয় জমিতে অনাধিকারভাবে প্রবেশ করে রাম দা, লোহার রড, বাশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাদীর জমির সীমানায় দখল— বেদখল করার চেষ্টা করিলে নিরীহ পরিবারের লোকজন বাঁধা নিষেধ করিলে তাদেরকে মারপিট করার জন্য উদ্যত্ত হয়। তখন বাদীর পরিবারের লোকজন ডাক চিৎকার করিলে আশপাশের লোকজন নিরীহ পরিবারের লোকজন ও দুলাল মিয়ার পরিবারের লোকজনদের ঘটনাস্থল থেকে রক্ষা করে। মারপিট ও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পিতা: লাল মিয়ার ছেলে মান্নাছ আলী, সাং— বানিহালা, পিতা: জনব আলীর ছেলে নজরুল ইসলাম, সাং—মাঝিয়ালী, পিতামৃত: নইম উদ্দিনের ছেলে সারোয়ার, সাং—বানিহালা, সর্বথানা: তারাকান্দা জেলা: ময়মনসিংহ। ভূমিদস্যুরা হলেন— পিতামৃত: জয়নাল আবেদীনের ছেলে আব্দুল জব্বার, আব্দুল কদ্দুছ, পিতামৃত: আব্দুল ছাত্তারের ছেলে রব মিয়া, রুবেল মিয়া, সাং— বানিহালা, পিতামৃত: আছিরের ছেলে মতিন মিয়া, সাং— বানিহালা কান্দাপাড়া।
জমি সংক্রান্ত বিষয়ে বাদী দুলাল মিয়াকে জিজ্ঞাসাবাদ করিলে তিনি জানান, বিবাদীদের সহিত তাহার পৈতৃক জমি জমা সংক্রান্ত বিষয়াধী নিয়া দীর্ঘদিন ধরিয়া বিরোধী চলিতেছে। তারাকান্দা থানাধীন নিম্ন তপছিল বর্ণিত লাউটিয়া মৌজা ২২৭, খতিয়ান নং—৫০৩, দাগ ২৬৮, ২৭৪ দাগে ৭৯ শতাংশ ভূমি বাদীর পৈতৃক সুত্রে প্রাপ্ত হন। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের জানাইয়া একাধিকার গ্রাম্য নালিশ দরবার করিলেও বিবাদীগংরা নালিশ দরবারকে অমান্য করে থাকে। গন্যমান্য ব্যক্তিদের পরামর্শে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরামর্শে তারাকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করি। তদন্তকারী অফিসার তদন্ত গ্রহণ করিয়া তারাকান্দা থানাধীন লাউটিয়া মৌজাস্থ নিম্নে তপছিল বর্ণিত ভূমিতে সরেজমিনে তদন্ত করিয়া লাউটিয়া মৌজা ২৬৮, ২৭৪ দাগে ৭৯ শতাংশ ভূমি পৈতৃক সুত্রে প্রাপ্ত হইয়া ভোগ দখলে আছে। যাহার তারাকান্দা থানার নন এফ আর আই প্রসিকিউশন নং— ৪০/২০২৫ তারিখ ২৫/০৬/২৫ইং ধারা ১০৭/১১৭ (৩) ফৌ:কা:বি: সুত্র তারাকান্দা থানার জিডি নং— ১১৪২, তাং— ২৪/৬/২৫ইং, যার স্মারক নং— ১৬৭২, তাং— ৬/২/২৫ইং। উপরে উল্লেখিত বিষয়ে কোন মামলা মোকদ্দমা করিলে বাদী এবং বাদী পরিবারকে হুমকি দিয়া বলে জমিতে গেলে তাদেরকে খুন করিয়া লাশ গুম করিয়া ফেলবে। এদের সন্ত্রাসী কার্যক্রমে এ পরিবারটি অন্যের বাড়িতে টিনের ছাপড়ায় অবস্থান নেয়। এ ব্যাপারে কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি