1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

হরিরামপুরে শিশু লাবিব হত্যা: পিতা সোহাগ ও সৎ মা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

হরিরামপুরে শিশু লাবিব হত্যা: পিতা সোহাগ ও সৎ মা গ্রেপ্তার

ক্রাইম তালাশ টিম বার্তা বিভাগ ঃ মধ্যে বাড্ডা ঢাকা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়ের গ্রামে তিন বছর বয়সী শিশু লাবিব হত্যার ঘটনায় তার পিতা সোহাগ মিয়া ও সৎ মা জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে রায়ের গ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেলে শিশুটিকে তার নানার বাড়ি থেকে নিয়ে যান বাবা সোহাগ। পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি সড়কের পাশে লাবিবের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে গফরগাঁও উপজেলার বাখুরা এলাকা থেকে অভিযুক্ত পিতা সোহাগ মিয়া ও তার সৎ মা জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে শিশুটির মা লামিয়া আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ত্রীকে কষ্ট দিতে ও ক্ষোভের বশবর্তী হয়ে নিজের সন্তানকে গলা টিপে হত্যা করে সোহাগ। এ ঘটনায় সহযোগিতা ও প্ররোচনার অভিযোগে সৎ মা জাকিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি