
মোহনপুরে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন বিএনপি নেতা শামিমুল ইসলাম মুন
স্টাফ রিপোর্টার: মোঃ নাসির উদ্দিন
মোহনপুর উপজেলা-এ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন।
বুধবার (আজ) দুপুর ২টায় উপজেলার বাকশিমইল ইউনিয়নের রাজশাহী-নওগাঁ মহাসড়কের বরইকুড়ি এলাকায় সড়কের দুই পাশে বসবাসরত দরিদ্র ও বস্তিবাসীদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন নিজ হাতে অসহায় মানুষের মাঝে শাড়ি ও শিশুদের নতুন পোশাক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
© All rights reserved © 2025
Leave a Reply