1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিক সম্মেলন ও ইফতার মাহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬৭ Time View

ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিক সম্মেলন ও ইফতার মাহফিল

বিল্লাল হুসাইন ঃ ।ক্রাইম তালাশ টিম নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার মিডিয়া বিভাগের আয়োজনে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের নিয়ে সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬মার্চ২০২৬) পবিত্র রমজান মাসের ২৬তম দিন ১৪৪৭ হিজরি বিকাল ৫টায় উপজেলা মোড় সংলগ্ন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গণে এ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও মিডিয়া কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্ম-পরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। এছাড়া উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমির অধ্যাপক হারুন-অর-রশিদ এবং জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি আবেদুর রহমান।

এসময় ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হুসাইন,সিনিয়র সহ-সভাপতি সুজন মাহমুদ, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি