1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

চরাঞ্চলের তরমুজ চাষীদের নিরাপত্তায় বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ পরিদর্শন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View

চরাঞ্চলের তরমুজ চাষীদের নিরাপত্তায় বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ পরিদর্শন ঃ ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্স ঃ বার্তা বিভাগ

𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋, 𝐁𝐇𝐎𝐋𝐀
[15 𝐌𝐚𝐫𝐜𝐡, 𝟐𝟎𝟐𝟔]

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি), সংশ্লিষ্ট অফিসারবৃন্দ এবং পুলিশ ফোর্সের সমন্বয়ে চরাঞ্চলের তরমুজ চাষীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে এক নিবিড় পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।

পরিদর্শন দলটি প্রথম গঙ্গাপুর লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করে উত্তরের চর বা বয়ার চরের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকে তারা চর লতিফ এলাকায় পৌঁছান এবং নয়নের খালগোড়া ও পাগির ভিটা সংলগ্ন বিস্তীর্ণ তরমুজ ক্ষেতগুলো সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সদস্যগণ স্থানীয় প্রান্তিক তরমুজ চাষীদের সাথে সরাসরি কথা বলেন এবং ফসল আহরণের এই মৌসুমে তারা যেন কোনো প্রকার চাঁদাবাজি বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে আশ্বস্ত করেন। এছাড়া কৃষকরা যাতে নির্ভয়ে তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত আইনি সহায়তার জন্য চাষীদের মাঝে অফিসার ইনচার্জের (ওসি) এর সরকারি মোবাইল নম্বর ০১৩২০১৫২২৫৯ এবং জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১৫৩০৯৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি