1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

রাজশাহীতে মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণ’হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৬ Time View

রাজশাহীতে মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণ’হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
সটাফ রিপোর্টার মোঃ নাসির উদ্দিন

রাজশাহী ১৩ মার্চ ২০২৬।
মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাস রক্ষার দাবিতে, ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং কুদস দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইরানের ওপর ইহুদিবাদী আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন এবং বর্বরোচিত নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা বলেন, এই হামলায় বিশ্বের প্রভাবশালী ধর্মীয় নেতা ইরানের আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসাইনী খামেনীকে হত্যার ঘটনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং জাতিসংঘ সনদের অবমাননা—যা একটি জঘন্য অপরাধ। শক্তিধর রাষ্ট্র হিসেবে আমেরিকা ও ইসরায়েল অন্য একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এভাবে হামলা চালাতে পারে না। এটি শুধু একটি দেশের ওপর আক্রমণ নয়, বরং বিশ্বশান্তির ওপরও আঘাত।
বক্তারা আরও বলেন, আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনে নিরীহ শিশুদের ওপর বোমা হামলা এবং খামেনীর হত্যাকাণ্ডে বাংলাদেশের মুসলিম তাওহিদী জনতাসহ কোটি মানুষের হৃদয়ে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ কুদস দিবসে বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, বায়তুল মুকাদ্দাস বা আল-আকসা মসজিদ ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত, যা মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। বর্তমানে এটি ইসরায়েলের দখলে রয়েছে। মুসলিম জাতি হিসেবে এটি আমাদের জন্য লজ্জার। তাই বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিন ও ইরানের পাশে দাঁড়াতে হবে এবং বায়তুল মুকাদ্দাস রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
তারা বিশ্ববাসী এবং বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং শান্তি, ন্যায়বিচার ও মানবতার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। স্লোগানের মধ্যে ছিল “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”, “ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “আমেরিকার কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ইসরায়েল-আমেরিকার আগ্রাসন বন্ধ করো” ইত্যাদি।
মানববন্ধন শেষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আলী আকবর, উপদেষ্টা মো. নাদিম রেজা, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, মোহাম্মদ আমিন মাদ্রাসার শিক্ষক মাজেদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি