
ময়মনসিংহে তরুণী অপহরণ ও ধর্ষণ অভিযোগ: ৪ ঘণ্টার অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার
ব্যুরো চীফ, ময়মনসিংহ।।
ময়মনসিংহে এক তরুণীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগের ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ড্রাইভার শামীম মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকা থেকে মানচুরা (২৬) নামের এক তরুণীকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে যায় ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান ও তার সহযোগী ড্রাইভার শামীম মিয়া। পরে তাকে একটি বোতলে পানিজাতীয় কিছু খেতে দিলে তিনি অচেতন হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ১২ তারিখ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আকুয়া বাইপাস এলাকায় র্যাব কার্যালয়ের সামনে অচেতন অবস্থায় ওই তরুণীকে ফেলে রেখে যায় তারা। পরে পথচারী ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে ভিকটিমের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে এবং তদন্ত শুরু করে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিব্বিরুল ইসলামের নেতৃত্বে এসআই আন্নান অভিযান চালিয়ে ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত শামীম মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠান।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2025
Leave a Reply