1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৩ Time View

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার

শেখ মোঃ দীন ইসলাম, ময়মনসিংহ।।

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৯৪০ টাকাসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একাধিক টিম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও জুয়ার আসর থেকে আসামিদের আটক করে।

প্রথম অভিযানে এসআই ফিরোজ আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গত ৯ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের রাজদারিকেল এলাকায় অভিযান চালায়। এ সময় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. সুমন মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা।

দ্বিতীয় অভিযানে এসআই মো. সোহরাব আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ভালুকা উপজেলার টিএনটি মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তপন চন্দ্র দাস (৩৫) ও সাকিবুল হাসান রিফাত (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।

তৃতীয় অভিযানে এসআই বিপুল কুমার সাহার নেতৃত্বে কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লাল চান মিয়া (২২) ও রেজাউল ইসলাম সাগর (২১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

অন্যদিকে, এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ত্রিশাল উপজেলার অলহরী ঘাটপাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫২টি তাস, একটি নতুন তাসের বান্ডিল, একটি পাতলা কম্বল এবং নগদ ৫ হাজার ৯৪০ টাকাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তারাকান্দা, ভালুকা মডেল, কোতোয়ালী মডেল ও ত্রিশাল থানায় পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি