1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) আয়োজিত নারী দিবসের সন্মাননা অনুষ্ঠিত–

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪০ Time View

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) আয়োজিত নারী দিবসের সন্মাননা অনুষ্ঠিত–

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, বৌদ্ধতাত্ত্বিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিজেইউসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাব্বির আহমেদ রনি
Sabbir Ahmed Rony

বিজেইউসির কার্যকরী সভাপতি কবি রাজু আলীমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব কবি অশোক ধর।

বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, সাংবাদিক খোরশেদ আলম সীমান্ত এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর
Ahmed Abu Jafor

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি সাঈদ মাহমুদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মহাসচিব মাঈনুল রশিদ চৌধুরী Moinur Rashid Chowdhury

স্বাগত বক্তা হিসেবে বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের- মুখ্য সাংগঠনিক সমন্বয়কারী, জনাব সবুজ
উদ্দিন ইকবাল Iqbal Khalake ক্রীড়াঙ্গনে🏟️নারী- ক্রীড়াবিদ’দের অধিকার নিশ্চিতের বিষয়ে বিশেষ আলোকপাত করেন।

উক্ত অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নারী সম্মাননা প্রদান পর্ব। এবারই প্রথম বিশ্ব নারী দিবস উপলক্ষে ০৩’জন বিশিষ্ট নারীকে বিশেষ সম্মাননা এবং ০১’জন কৃতী ক্রীড়াবিদকে ‘বিজেইউসি বেস্ট অব দ্য ইয়ার’ পদক প্রদান করা হয়।

সম্মাননা🧧প্রাপ্তরা হলেন—👇

🎖️বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট🏏দলের অলরাউন্ডার খেলোয়াড় মোছাম্মৎ শরিফা খাতুন- Shorifa Khatun

💠৮৭’টি কবিতার বইয়ের মোড়ক উন্মোচনকারী কবি শিমুল পারভীন।

💠ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরান ঢাকা থেকে প্রথম ও একমাত্র নারী সংসদ সদস্য পদপ্রার্থী শাহানা সেলিম।

🔰অন্যদিকে মাল্টি-স্পোর্টসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ কনিষ্ঠ নারী অ্যাথলেট ফেরদৌস আক্তার মারিয়াকে Ferdousi Akter Mariya
প্রদান করা হয় ‘বিজেইউসি বেস্ট অব দ্য ইয়ার’ সম্মাননা।

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, সমাজ গঠনে তাদের অবদান এবং সাংবাদিকতার সামাজিক দায়বদ্ধতা উঠে আসে এক আবেগঘন পরিমণ্ডলে, সাংবাদিকদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আয়োজন করা হয় বিশেষ ইফতার ও দোয়া মাহফিল।
👇
নারীর সাফল্যকে সম্মান, সাংবাদিকদের ঐক্যের বার্তা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় আয়োজিত এই অনুষ্ঠান যেন নতুন প্রেরণার আলো ছড়িয়ে দিল উপস্থিত সকলের মাঝে। নারী শক্তির অগ্রযাত্রা ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে শেষ হয় আবেগঘন এই আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি