৫,২০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার।
#২৮/০২/২০২৬ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি স্যারের নেত্তৃতে শেরপুর সদর থানাধীন নন্দীর বাজার তিন রাস্তার মোড় নয়াপাড়া এলাকায় বকশিগঞ্জ টু নন্দীর বাজার পাকা সড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- মোঃ আব্দুর রশিদ (৭০), পিতামৃত- ফুল মিয়া, মাতামৃত- রহিমা খাতুনম, সাং- খেওয়ারচর চরপাড়া, ওয়ার্ড নং- ০৭, ইউ.পি- যাদুর চর, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রামকে ৫,২০০(পাঁচ হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ-পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
© All rights reserved © 2025
Leave a Reply