ঝিকরগাছায় দুইটা সেতু নির্মাণের কাজ উদ্বোধন করলেন জামায়াতের এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ
বিল্লাল হুসাইন ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্স ঃ
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াতের এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ দুটি ইউনিয়নের সেতুর ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করেছেন।
আজ ২৮শে ফেব্রুয়ারি শনিবার সকালে তিনি দুটি সেতুর ঢালায় কাজের উদ্বোধন করেন। প্রকল্প দুটি হল, উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর খালের ওপর নির্মাণাধীন সাড়ে নয় মিটার দৈর্ঘের সেতু, আরেকটি শিমুলিয়া ইউনিয়নের জামতলা মোড় থেকে বোধখানা সড়কে নির্মাণাধীন সাড়ে নয় মিটার দৈর্ঘের সেতু।
ছুটিপুর সেতুর ছাদ ঢালাই কাজের উদ্বোধনের সময় স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ উপস্থিত ছিলেন
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদসহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও ঠিকাদারী প্রতিষ্ঠান। দুটি প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩৫লাখ ৬১ হাজার ৩১০ টাকা করে ধরা হয়েছে।
উদ্বোধনকালে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ গণমাধ্যমকে বলেন, জনগণকে সাথে নিয়ে সকল উন্নয়ন কাজ করতে চায়।
তিনি আরও বলেন, কপোতাক্ষ এবং বেতনা নদের সংযোগ করা প্রয়োজন,ছুটিপুর-যশোর ব্রীজটি পুন:নির্মানের ব্যবস্থা নেয়া হবে। সরকার যে খাল খননের ওপর যে গুরুত্ব দিয়েছে তা সময় উপযোগী বলে মন্তব্য করলেন এমপি। স্থানীয় সুশীল সমাজকে নিয়ে উন্নয়ন প্রকল্প তদারকি কমিটি করার চিন্তা রয়েছে বলেও জানান তিনি। প্রকল্প বাস্তবায়নে কোন রকম দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন, সরকার আমাদের নিদের্শনা দিয়েছে বদ্ধ এবং পুন:খননযোগ্য খালের তালিকা করতে। ঝিকরগাছা উপজেলায় এই তালিকার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সেগুলো খননের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তিনি আরও বলেন, ঝিকরগাছা উপজেলায় এরকম পাঁচটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে জলাবদ্ধতা দুর হবে। আবার জনগনের চলাচলে সুবিধা হবে।
প্রকল্প দুটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর।
তত্ত্বাবধানে রয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।
এলাকার উন্নয়নকাজ তদারকি করায় স্থানীয় জনগন এমপি মোসলেহ উদ্দিন ফরিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© All rights reserved © 2025
Leave a Reply