
শিবগঞ্জের বিএনপির কর্মীসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপে শিশু তুবা জান্নাত
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলমের কর্মীসভায় এক মনোহর দৃশ্য তৈরি হয়, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজে মঞ্চে আসে শিশু তুবা জান্নাত।
মাঝিহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে গোলাপি রঙের শাড়ি ও ওড়না পরে, চোখে কালো সানগ্লাস দিয়ে খালেদা জিয়ার বেশে হাজির হয় তুবা। তার এই বিশেষ উপস্থিতি সমাবেশের সৌন্দর্য ও উৎসবমুখর পরিবেশকে আরও বাড়িয়ে তোলে।
সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম শিশু তুবা জান্নাতের হাতে ধানের শীষের প্রতীক স্বরূপ ধানের ছড়া তুলে দিয়েছেন। কর্মীসভায় উপস্থিত নেতা-কর্মীরা খালেদা জিয়ার রূপে সজ্জিত এই শিশুটিকে দেখে বিশেষ উদ্দীপনা প্রকাশ করেন।
তুবা জান্নাতের এই অনন্য সাজ শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতি শিবগঞ্জের মানুষের গভীর আবেগ ও আনুগত্যের প্রকাশ ঘটিয়েছে বলে মনে করছেন উপস্থিত নেতা-কর্মীরা।
#শিবগঞ্জ_মিডিয়া
২৮ অক্টোবর, ২০২৫
#MP #BNP #বগুড়া #mirshahealom #shibganjmedia
© All rights reserved © 2025
Leave a Reply