1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

নামাজের সময় ডাকাতি, ১০ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা লুট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৫ Time View

নামাজের সময় ডাকাতি, ১০ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা লুট

প্রতিটি ছবি>নিউজ ডেস্ক..🗞️

গাজীপুর সিটি করপোরেশন কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় ঝুট ব্যবসায়ীর বাসায় দিনদুপুরে ডাকা*তি’র ঘটনা ঘটেছে। এ সময় ডাকা*তরা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা লু*ট করে নিয়ে যায়।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমবাগ এলাকায় ঢালাই ফ্যাক্টরির পাশে শফিকুল ইসলাম শফির বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থেকে ওই এলাকায় ঝুট ব্যাবসা করেন আলতাফুর রহমান (৪৫)।

দুপুরে তিনি বাসায় স্ত্রী ও মেয়েকে রেখে জুমার নামাজ আদায় করতে মসজিদে যান। এ সময় তিন ব্যক্তি ঘরের দরজায় ধাক্কা দিয়ে ব্যাংকের লোনের বিষয়ে কথা বলতে এসেছে বলে ডাকাডাকি করে। এ সময় আলতাফুর রহমানের স্ত্রী দরজা খুলে দেয়।

একপর্যায়ে ওই তিন দু*র্বৃ*ত্ত ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে আলতাফুর রহমানের স্ত্রী ও মেয়ের হাত-পা ও মুখ বেঁ*ধে ফেলে। পরে অ*স্ত্রে*র মুখে জি*ম্মি করে বাসায় থাকা ১০ ভরির স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পরে আলতাফুর রহমান বাসায় এসে বিষয়টি জানতে পারেন। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ৬ জন ডাকা*ত সদস্য ওই বাড়িতে হা*না দেয় যাদের মধ্যে তিনজন নিচে পাহারা দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ডাকাত সদস্যরা ঘরের ভেতর ঢুকে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ের হাত-পা ও মুখ বেঁ*ধে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা লু*ট করে নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি