
বাংলাদেশের ইতিহাস গড়া স্বামী-স্ত্রী জুটি — আসিফ রেজা ও সোনিয়া আক্তার টুম্পা!
ভালোবাসা, অধ্যবসায় আর কঠোর পরিশ্রম — এই তিনের মেলবন্ধনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর এই তারকা জুটি আসিফ রেজা ও সোনিয়া আক্তার টুম্পা।
ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৫-এ অংশগ্রহণ করে তারা দু’জনেই জিতেছেন একাধিক পদক, যা শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয় — এটি পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গৌরবময় ইতিহাস!
বাংলাদেশ নৌবাহিনীর এই দুই তারকা খেলোয়াড়ের সাফল্য সাঁতার ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে জায়গা করে নিয়েছে।
তাদের এই অর্জনে গর্বিত পুরো ক্রীড়া পরিবার!
সকল খেলোয়াড় বৃন্দ ও কোচবৃন্দ আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন আসিফ রেজা ও সোনিয়া আক্তার টুম্পাকে।
তাদের এই সাফল্য যেন আরও প্রেরণা জোগায়, আরও উৎসাহিত করে — নতুন উচ্চতায় পৌঁছানোর পথে।
তোমাদের এই গৌরব দেশের প্রতিটি তরুণ খেলোয়াড়ের চোখে স্বপ্ন ছড়িয়ে দিক!
আসুন সবাই মিলে তাদের এই অর্জনকে অভিনন্দন জানাই..
© All rights reserved © 2025
Leave a Reply