
ওয়ারিয়র্স অব জুলাই এর উদ্যোগে রিকশা ও বৃত্তি প্রদান।
মোঃ ইসমাঈল হোসেন,উত্তরাঞ্চল প্রতিনিধি- ক্রাইম তালাশ টিম
ওয়ারিয়র্স অব জুলাই এর মানবিক উদ্যোগে জুলাই যোদ্ধাহত অসহায় কর্মজীবি ও শিক্ষার্থীদের মাঝে রিক্সা ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
গতকাল ২রা আগষ্ট(শনিবার)২৫,ঢাকা ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস,বিশেষ অতিথি ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড.আসিফ নজরুল, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ,মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার,স্হানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডা: সায়েদুর রহমান।
আমন্ত্রিত অতিথি ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,হাসনাত আব্দুল্লাহ সারজিস আলমসহ আরো অনেকে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ওয়ারিয়র্স অব জুলাই এর আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব সালমান হোসেনসহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।
ওয়ারিয়র্স অব জুলাই এর নেতৃবৃন্দ বলেন,জুলাই যোদ্ধাহত অসহায় ছাত্র-জনতার পাশে দাঁড়ানো ও শিক্ষার্থীদের স্বপ্নপূরণে সহায়তা করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে ৫০ জন দরিদ্রকে রিকশা এবং ১০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।উপস্থিত অতিথিবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত জুলাই যোদ্ধা ও সুবিধাভোগীরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এ ধরণের মানবিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এদিকে বগুড়া জেলা কমিটির আহবায়ক মুসফিকুর রহমান সোহাগ ৪৮ জন জুলাই যোদ্ধা নিয়ে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন,তার ঐকান্তিক প্রচেষ্টায় সারিয়াকান্দি উপজেলার এক পা হারানো জুলাই যোদ্ধা সফিকুল ইসলাম কে ১টি রিক্সা ও ৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। উল্লেখ্য যে মোঃ মুসফিকুর রহমান সোহাগ জুলাই অভ্যুত্থানের পর থেকে বগুড়া জেলার সকল শহীদ ও আহত পরিবারের নিয়মিত খোঁজ খবর ও আহতদের সু-সংগঠিত করাসহ তাদের সকল প্রকার সমস্যা সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
© All rights reserved © 2025
Leave a Reply