1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী তুফান সরকারের শশুর, শাশুড়ি ও স্ত্রী গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২০৩ Time View

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী তুফান সরকারের শশুর, শাশুড়ি ও স্ত্রী গ্রেফতার।

‎মোঃ ইসমাঈল হোসেন,উত্তরাঞ্চল প্রতিনিধি।

‎বগুড়ার আলোচিত শীর্ষ সন্ত্রাসী মাদক বাণিজ্যের সম্রাট কারাবন্দি তুফান সরকারের শশুর আলম ওরফে ফেন্সিডিল আলম(৫৫)শাশুড়ী তাসলিমা বেগম(৪৫)ও স্ত্রী সোনালী সরকার(২৫)কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

‎স্থানীয় সূত্রে জানা যায় বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে কূখ্যাত ফেন্সিডিল ব্যবসায়ী আলমের স্ত্রী,কন্যা,মূল হোতা আলমসহ ৩ জনকে আজ ৯ই জুলাই(বুধবার)২৫,ভোর ৭টায় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।বছরের পর বছর এই আলম সর্বনাশা ফেন্সিডিলের ব্যবসা করে সে এখন ৩টি বাড়ীর মালিক।ফেন্সিডিলের ব্যবসা নিয়ন্ত্রণ,দেখভাল ও আলমের ডান-বাম হাত শক্তিশালী করার জন্য বগুড়ার আলোচিত-সমালোচিত তুফান সরকারের সাথে তার কন্যা সোনালীকে বিয়ে দেন।

‎জানা গেছে, তুফান সরকারের পরিবার দীর্ঘদিন ধরে নানা অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।অভিযানকালে বিপুল পরিমাণ মাদক,মাদক কারবারির নথিপত্র ও ধারালো অস্ত্রসহ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে বলেও একটি সূত্র নিশ্চিত করেছে।তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, এই গ্রেফতারের ফলে তুফান সরকারের অপরাধচক্রের আর্থিক ও সামাজিক নেটওয়ার্ক ভেঙে দিতে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।

‎এদিকে তুফান সরকারের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি