
পলাশবাড়ীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের সাথে নাগরিক সমাজ সংগঠনের সংলাপ সভা
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
পল্লীশ্রীর হোপ প্রকল্পের আয়োজনে বিএমজেড ও নেটজ বাংলাদেশের অর্থায়নে ৮ জুন রবিবার সকালে পলাশবাড়ী বিশ্ব সাহিত্যকেন্দ্র মিলনায়তনে উপজেলা পর্যায়ে নাগরিক সমাজ সংগঠনের সহিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত হয় |
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুর পক্ষে সরকারী সেবা সমূহ পাওয়া ও নিয়ন্ত্রণ করা দূরহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। পলাশবাড়ী উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সেবা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে অনেকেই অসচেতন রয়েছে। এরই অংশ হিসেবে প্রকল্প কর্তৃক উক্ত সংলাপ সভার আয়োজন করা হয়েছে |
সংলাপ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ খান উপস্থিত ছিলেন।
এছাড়াও গ্রাম ইউনিয়ন ও উপজেলা র্পযায়ের নাগরিক সমাজ সংগঠনের সদস্য পুতুল সরকার, শিরিনা আক্তার, আশরাফুল, নীল কামল, মনিন্দ্র নাথ, রওশনারা, শাহজাহান মল্লিক, মাসুদ রানা, জাহিদুর রহমানর সহ প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক, এরিয়া কো-অডিনেটর মাজেদুল ইসলাম সুজন ও ফিল্ড ফ্যাসিলিটেটর শামিমা নাছরিন উপস্থিত থেকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সমস্যা বিশেষ করে নারীদের সমস্যার কথা বক্তব্যে ধরেন। বক্তব্য শেষে একটি যৌথ পরিকল্পনা তৈরী করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন টেকনিক্যাল হোপ প্রকল্প,পল্লীশ্রী প্রকল্প সমন্বয়কারী মাহমুদ মানিক।
© All rights reserved © 2025
Leave a Reply