1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

পলাশবাড়ী দারিদ্র্য বিমোচন সংগঠনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৯ Time View

পলাশবাড়ী দারিদ্র্য বিমোচন সংগঠনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন পলাশবাড়ী দারিদ্র্য বিমোচন সংগঠন (পদাবিস) এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

শনিবার (৩০ মে) বরিশাল ইউনিয়নের জুনদহ উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির ১০ ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অপর এক স্বেচ্ছাসেবী সংগঠন তামিম মিডিয়া এর পক্ষ থেকে ১০ জন প্রতিবন্ধীদের মাঝে এক সপ্তাহের বাজার তুলে দেন একই সাথে তাদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

পলাশবাড়ী দারিদ্র বিমোচন সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠানটির সভাপতি মানবাধিকার কর্মী ইঞ্জিনিয়ার শাহজাহান সরকার ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা -৩ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম (লেবু মাওলানা)।

প্রধান মেহমান তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক আহমেদ সজিব, বরেণ্য অতিথি সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল গাইবান্ধা ও পলাশবাড়ী দারিদ্র্য বিমোচন সংগঠনের উপদেষ্টা তহিদুল আমিন মণ্ডল সুমন।

এছাড়াও আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইটভাটা ব্যবসায়ী আনিসুর রহমান আনিস, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী ও সমাজসেবক ইউনুস আলী, দুবলা গাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী সেলিম,ইউপি সদস্য রবিউল ইসলাম রবি ও ইউপি সদস্য জোহা মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা তাওহীদ শিল্পগোষ্ঠী( কলরব)।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল ইউনিয়ন জমায়েতের আমীর শামীম আহম্মেদ প্রধান,স্বেচ্ছাসেবী সংগঠন পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন মন্ডল,হিলফুল ফুজুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার মোঃ হেলাল,পলাশবাড়ী মানব কল্যাণ মিডিয়ার প্রতিষ্ঠাতা
এস এম আতিকুল হাসান আতিক, বরিশাল ইউনিয়ন কিশোর দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিতি অতিথিবৃন্দ পলাশবাড়ীর দারিদ্র্য বিমোচন সংগঠনের দশম বর্ষপূর্তিতে সংগঠনটির পাশে থাকার আহ্বান জানান একই সঙ্গে উপজেলা জুড়ে গরিব অসহায় দের জন্য কাজ করা সহ স্থানীয় সকল উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি