1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মানবিক এসিল্যান্ড শিবু দাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩১ Time View

অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মানবিক এসিল্যান্ড শিবু দাশ

মোঃ নাসিরউদ্দিন সিনিয়র সটাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
ঈদকে কেন্দ্র করে শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের আনন্দে শামিল করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় তিনি শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান।
শিবু দাশ বলেন, ঈদ মানেই আনন্দ ও ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া। কিন্তু সমাজে এমন অনেক শিশু রয়েছে, যারা পরিবার ও স্বজনদের সান্নিধ্য থেকে বঞ্চিত। তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারাটাই আমাদের বড় প্রাপ্তি।
ঈদ উপহার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নতুন পোশাক হাতে পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে কোনো শিশু উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়।অনুষ্ঠান শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি