
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
মোঃ নাসিরউদ্দিন সিনিয়র সটাফ রিপোর্টারঃ ক্রাইম তালাশ টিম
রাজশাহীর মোহনপুর উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সকলের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং সবাই স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করে—সেই আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করেন।
মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক। সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।”
© All rights reserved © 2025
Leave a Reply