ময়মনসিংহ সফরে তথ্য প্রতিমন্ত্রীকে প্রশাসনের উষ্ণ অভ্যর্থনা
শেখ মোঃ দীন ইসলাম, ময়মনসিংহ।।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর সভাপতি ইয়াসের খান চৌধুরী এমপি’র ময়মনসিংহ আগমন উপলক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
প্রতিমন্ত্রীর আগমনের সময় জেলা প্রশাসক সাইফুর রহমান এবং পুলিশ সুপার মো. মিজানুর রহমান ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, সফরকালে প্রতিমন্ত্রী জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণ, গণমাধ্যমের উন্নয়ন এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। সফর উপলক্ষে স্থানীয় সাংবাদিক ও নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে জেলার গণমাধ্যম খাত ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।
© All rights reserved © 2025
Leave a Reply