1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

গাইবান্ধায় ৬৬ কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৭৬ Time View

গাইবান্ধায় ৬৬ কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

শান্তিপূর্ণ পরিবেশে উৎসব মুখরভাবে জেলা জুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এ বছর গাইবান্ধার সাত উপজেলায় ৬৬টি কেন্দ্রে ৩২ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ২২১ জন, এসএসসি (ভোকঃ) ও দাখিল (ভোকঃ) ১৫টি কেন্দ্রে ৩ হাজার ১জন এবং দাখিলে ১১টি কেন্দ্রে ৪ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী ছিলেন।

এসএসসিতে গাইবান্ধা সদর উপজেলার মোট ৬টি কেন্দ্র থেকে ৪ হাজার ৭শত ৮৪ জন, সুন্দরগঞ্জ উপজেলার ৭টি কেন্দ্রে ৪ হাজার ৬৬৭ জন, সাদুল্লাপুরে ৫টি কেন্দ্রে ২ হাজার ৫৯৮ জন, গোবিন্দগঞ্জে ৯টি কেন্দ্রে ৫ হাজার ৮৭৭জন, সাঘাটায় ৫টি কেন্দ্রে ৩ হাজার ১ জন, পলাশবাড়ীতে ৫টি কেন্দ্রে ৩ হাজার ১৮৫ জন ও ফুলছড়িতে ৩টি কেন্দ্রে ১ হাজার ১০৯জন পরীক্ষায় অংশ নিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান, জেলার সব কেন্দ্রে এসএসসি ও সমমান প্রথম পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক পরীক্ষা নকলমুক্ত করতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি