1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

পলাশবাড়ীর হরিনাথপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসির ফলাফলের ধারাবাহিক সাফল্য বজায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৭ Time View

পলাশবাড়ীর হরিনাথপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসির ফলাফলের ধারাবাহিক সাফল্য বজায়

​স্টাফ রিপোর্টার ঃ  উজ্জ্বল সরকার গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন বিদ্যাপীঠ হরিনাথপুর মডেল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও তাদের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। বিদ্যালয়টির শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা।

​ফলাফলের এক নজরে:​মোট পরীক্ষার্থী: ৬৬ জন
​কৃতকার্য শিক্ষার্থী: ৫৩ জন​জিপিএ-৫ প্রাপ্ত: ৫ জন
​উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এই ফলাফল অত্যন্ত সন্তোষজনক ও আশানুরূপ বলে মনে করছেন স্থানীয় শিক্ষানুরাগীরা।

​বিদ্যালয়ের এই গৌরভোজ্জ্বল অর্জনের পেছনে মূখ্য ভূমিকা পালন করে চলেছেন বিদ্যালয়ের আদর্শ প্রধান শিক্ষক মোঃ রকিবুল হাছান সরকার বককর
(বি.এ, বি.এড)।

তাঁর সুযোগ্য নেতৃত্ব, নিয়মিত তদারকি, শিক্ষার্থীবান্ধব মনোভাব এবং সুদূরপ্রসারী পরিচালনায় বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা কার্যক্রমে গতিশীলতা এসেছে। নিয়মিত পাঠদান নিশ্চিত করা, দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের প্রতি বিশেষ নজরদারি এবং পরীক্ষার সঠিক প্রস্তুতি গ্রহণে দিকনির্দেশনা প্রদানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

​প্রধান শিক্ষক রকিবুল হাছান সরকারের সুচারু নেতৃত্বে বিদ্যালয়ে গড়ে উঠেছে একঝাঁক অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও দায়িত্বশীল শিক্ষক মণ্ডলী। তাঁদের আন্তরিক প্রচেষ্টা, আধুনিক পাঠদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের প্রতি নিবিড় পরিচর্যার ফলেই বিদ্যালয়টি দিন দিন শিক্ষাঙ্গনে অনন্য উচ্চতা অর্জন করছে।

শুধু একাডেমিক ফলাফলই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা গঠন, শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ সমানভাবে সচেষ্ট।

​বিদ্যালয়ের এমন ইতিবাচক পরিবর্তনে সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক মোঃ রকিবুল হাছান সরকার জানান,
​”আমাদের এই সাফল্যের মূল চাবিকাঠি হলো শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা। আমরা শুধু ভালো ফলাফল অর্জনই নয়, শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বদ্ধপরীক্ষত।

​স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মতে, দক্ষ প্রধান শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টার কারণেই হরিনাথপুর মডেল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টি আজ পলাশবাড়ীর শিক্ষাঙ্গনে একটি স্বতন্ত্র ও গৌরবোজ্জ্বল অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়টি আরও বড় অর্জন করবে—এমনটাই সকলের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি