1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে: মীর শাহে আলম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৮৩ Time View

বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, বিএনপির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে: মীর শাহে আলম

বিশ্নু দেব বিশ্ব ঃ রংপুর বিভাগীয় প্রতিনিধ

বাংলাদেশ যতবার পথ হারিয়েছে, ততবারই বিএনপির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মতবিনিময়কালে মীর শাহে আলম বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। দেশের বিভিন্ন সংকট ও রাজনৈতিক পরিবর্তনের সময়ে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বাসযোগ্য গাইবান্ধা,বাসযোগ্য ঢাকা এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য বিএনপি কাজ করছে বলে জানান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, জনগণের প্রত্যাশা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন।

এ সময় গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল,সহ সভাপতি অধ্যাপক ডা জিয়াউল হাসান জিয়া, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তাং ১-১০-২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি