1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

বিজ এনজিও কৃষি কর্মসূচির উদ্যোগে ধাপের হাট শাখার উপকারীভোগীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬১ Time View

বিজ এনজিও কৃষি কর্মসূচির উদ্যোগে ধাপের হাট শাখার উপকারীভোগীদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এনজিও এর কৃষি কর্মসূচির মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে ধাপেরহাট শাখার বিজ সমিতি অফিসের গ্রাহকদের মাঝে ১২০০ ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

২৭ আগস্ট বৃহস্পতিবার সকালে ধাপেরহাট শাখার কার্যালয় থেকে বিজ সমিতি অফিস ভুক্ত উপকারভোগীদের মাঝে ফলদ বৃক্ষের চারা,৬০০ আম ও ৬০০ লিচু বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধাপেরহাট শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার জুনিয়র জোনাল ম্যানেজার শেখ মনির।

বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার সাজ্জাদ হোসেন।

বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্রাকৃতিতে বিপর্যয় ঘটছে। এ থেকে পরিত্রান পেতে আমাদের সবাইকে গাছ লাগানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করেন এর ফলে পরিবেেশের ভারসাম্য রক্ষা হয়। এজন্য আমাদেরকে বাড়ির আশেপাশে সকল ফাঁকা জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে। পরে গাছ লাগানো ও পরিচর্যা বিষয়গুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনায় করেন কৃষি প্রোগ্রাম সাপোর্ট অফিসার তপন কুমার সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি