1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৯ Time View

পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ

মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়নের আওতায় ৩ হাজার ৬শ’ ৩৩ জন দুঃস্থ-অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে হোসেনপুর ইউনিয়নের হাঁসবাড়ি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে চাল বিতরণের উদ্বোধন করা হয়।

হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় বিতরণ তদারকির সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারি শিক্ষা অফিসার মামুন-অর-রশিদ, ইউপির প্রশাসনিক কর্মকর্তা রাশেদ মিয়া, হোসেনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ ওয়ার্ড পর্যায়ের ইউপি সদস্য ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি