
গাজীপুর চাপুলিয়া মাদক সেবন ও বিক্রয়কারীর দাপটে আতঙ্কে এলাকাবাসী
ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্স ঃ
স্টাফ রিপোর্টারঃগাজীপুর মহানগরীর ২৪ নং ওয়ার্ডের চাপুলিয়া রেল ক্রসিং এলাকা এখন মাদক সিন্ডিকেটের অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয়দের কাছে ‘সুই, বাচ্চু’ বা ‘ইয়াবা বাচ্চু’ নামে পরিচিত মোজাম্মেল হক বাচ্চুর নেতৃত্বে এলাকায় চলছে ওপেন মাদক কেনাবেচা ও সেবন।মোজাম্মেল হক বাচ্চু(চাপুলিয়া ক্লাব ঘরের পিছনে হারুনের বাড়ির ভাড়াটিয়া)
অভিযোগ রয়েছে, বাচ্চুর নিজস্ব একটি কিশোর গ্যাং সদৃশ গ্রুপ রয়েছে যারা এলাকায় ত্রাস সৃষ্টি করে রাখে। মাঝেমধ্যেই তারা নিজেদের মধ্যে সাজানো মারামারি বা বিবাদে লিপ্ত হয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে, যাতে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে না পারে। কেউ প্রতিবাদ করার সাহস দেখালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে ভুক্তভোগী এলাকাবাসী জানান।
বর্তমানে এই মাদক চক্রের বেপরোয়া কর্মকাণ্ডে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে। মাদক সেবন ও বিক্রির এই আখড়া বন্ধ করে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।দ্বিতীয় পর্বে আরো বিস্তারিত।।
© All rights reserved © 2025
Leave a Reply