1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৯ Time View

সাংবাদিক সোহেলের ওপর সশস্ত্রী হামলা, মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ময়মনসিংহ নগরীতে এক সংবাদকর্মীর ওপর সশস্ত্র হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফটোগ্রাফার মোঃ সোহেল মিয়া (৩৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, সোহেল মিয়া ময়মনসিংহ অফিসে কর্মরত একটি জাতীয় দৈনিক পত্রিকার ফটোগ্রাফার। সম্প্রতি ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের এক ক্যাশিয়ারের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ নিজের ফেসবুক আইডিতে শেয়ার করার জেরে তিনি হুমকির মুখে পড়েন। অভিযোগে উল্লেখ করা হয়, ত্রিশাল উপজেলার নওধার এলাকার বাসিন্দা ইমরান মেহেদী হাসান (৪০)সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন গত কয়েকদিন ধরে তাকে পোস্ট মুছে ফেলার জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে কোতোয়ালী থানার চরপাড়া নয়াপাড়া মোড় এলাকায় একটি নির্জন স্থানে পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এসময় হামলাকারীরা দেশীয় অস্ত্র, বাঁশ ও কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর জখম করে। অভিযোগ অনুযায়ী, প্রধান অভিযুক্ত ইমরান মেহেদী হাসান লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন।

প্রাণভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন সোহেল মিয়া। হামলার সময় তার ব্যবহৃত প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি ‘ইনফিনিক্স’ ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়, যাতে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংরক্ষিত ছিল বলে তিনি দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ভবিষ্যতে আইনগত পদক্ষেপ নিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দিয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী সোহেল মিয়া বলেন, “আমি একজন সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে এই হামলার শিকার হয়েছি। আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল এ ঘটনায় দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি