1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

আকুয়ায় মাদক কারবারীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: মাদক নির্মলে ৪ গেটের উদ্যোগে তিতুমীর, মলি, মান্নান ও স্বপন

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭৫ Time View

আকুয়ায় মাদক কারবারীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী: মাদক নির্মলে ৪ গেটের উদ্যোগে তিতুমীর, মলি, মান্নান ও স্বপন

ব্যুরো চীফ, ময়মনসিংহ।।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের ভূমিকায় আকুয়া একাডেমির মোড়ের মধ্যরাতের অভিযানকে স্বাগত জানাই আকুয়ার এলাকাবাসী

নগরীর আকুয়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে মাদক কারবারীদের অত্যাচারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে কলাবাগান হাবুন ব্যাপারীর মোড় থেকে নাজির বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় মাদক ব্যবসা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ বিপথগামী হওয়ার ঝুঁকিতে পড়ছে।

তই এলাকাবাসী ৪ টি গেটের উদ্যোগ নিয়েছেন,
এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু মাদক কারবারী প্রকাশ্যেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। রাত গভীর হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এতে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও স্থায়ী কোনো সমাধান মিলছে না বলে দাবি করেন স্থানীয়রা।

এই পরিস্থিতিতে এলাকার সচেতন নাগরিক নির্মলের উদ্যোগে একটি প্রতিরোধমূলক সামাজিক আন্দোলন গড়ে উঠেছে।

তার সাথে একাত্মতা প্রকাশ করে এগিয়ে এসেছেন তিতুমীর সরকার, মলি, মান্নান ও স্বপনসহ আরও অনেকেই। তারা মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, এলাকাবাসীকে সংগঠিত করা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার উদ্যোগ নিয়েছেন।

তারা জানান, এই এলাকা আমাদের, তাই মাদকমুক্ত করাও আমাদের দায়িত্ব। সবাইকে একসাথে কাজ করতে হবে, না হলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

এলাকাবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ৪ টি গেট লাগানোর প্রস্তুতি নিচ্ছেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি