1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ময়মনসিংহ হালুয়াঘাটের হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View

ময়মনসিংহ হালুয়াঘাটের হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ব্যুরো চীফ ময়মনসিংহ।।

ময়মনসিংহে চাঞ্চল্যকর এক হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০২৩ সালের ১৯ জুন ত্রিশাল উপজেলার মোক্ষপুর এলাকার সেনেরচকপাড়া গ্রামে মো. আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের চাচা মো. হাফিজুল ইসলাম বাদী হয়ে পরদিন থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রমে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও শুনানি শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন।

রায়ে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এবং এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি উদাহরণ বলে মন্তব্য করেছেন।

এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত এই হত্যা মামলার বিচারিক প্রক্রিয়ার সমাপ্তি হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি