
ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬
মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার
মোহনপুর উপজেলা, রাজশাহী
মোহনপুর উপজেলা, রাজশাহী
ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে মোহনপুর উপজেলাজুড়ে “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নে ড্রেন, ঝোপঝাড়, ডোবা ও আবর্জনা পরিষ্কার করা হয়। একই সাথে জনগণকে বাসা-বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতন করা হয়।
অভিযানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।
উপজেলা প্রশাসন জানায়, এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং প্রতিটি ইউনিয়নে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, নিরাপদ জীবন গড়ি।
© All rights reserved © 2025
Leave a Reply