1. admin@crimetalashteam.com : crimetalashteam : crimetalashteam
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

ময়মনসিংহে পরিকল্পনার আড়ালে অনিয়মের নগরী: ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্ক, অভিযুক্ত নগর পরিকল্পনাবিদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

ময়মনসিংহে পরিকল্পনার আড়ালে অনিয়মের নগরী: ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্ক, অভিযুক্ত নগর পরিকল্পনাবিদ

ব্যুরো চীফ, ময়মনসিংহ ঃ  ক্রাইম তালাশ টিম নিউজ ডেক্স

ঐতিহ্যবাহী ময়মনসিংহ শহর আজ যেন অপরিকল্পিত নগরায়নের চাপে বিপর্যস্ত। এক সময়ের প্রশস্ত ও স্বস্তির এই নগরী এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে ঝুঁকিপূর্ণ বসতিতে।
নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাসের ভূমিকা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

স্থানীয়দের দাবি, প্রায় ১৭ বছর ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে ভবন নির্মাণের অনুমোদন দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর ফলে ইমারত নির্মাণ বিধিমালা ও বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড উপেক্ষা করে গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন, যা নগরীর জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভবন নির্মাণে ন্যূনতম খালি জায়গা রাখার নিয়ম অনেক ক্ষেত্রেই মানা হয়নি। ফলে রাস্তাগুলো হয়ে গেছে অত্যন্ত সরু। এতে জরুরি পরিস্থিতিতে, বিশেষ করে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের যানবাহন প্রবেশ করা কঠিন হয়ে পড়ছে। অনেক বাসিন্দা এসব এলাকাকে সরাসরি মৃত্যুফাঁদ হিসেবে উল্লেখ করছেন।

ভুক্তভোগীরা জানান, নিয়মবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে একাধিকবার সিটি করপোরেশনে লিখিত অভিযোগ দিয়েও তারা কোনো প্রতিকার পাননি।
বরং অভিযোগকারীদের তথ্য অভিযুক্তদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগও উঠেছে, যার ফলে সাধারণ মানুষ উল্টো হয়রানির শিকার হচ্ছেন।

এদিকে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এ মামলা চলমান রয়েছে। তবে নগরবাসীর অভিযোগ, এসব আইনি প্রক্রিয়াও তার কার্যক্রমে দৃশ্যমান কোনো প্রভাব ফেলেনি।

একজন অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার বলেন, “নগর পরিকল্পনার নামে এখানে যা হয়েছে, তা আসলে অনিয়মের বিস্তার। সামান্য ভূমিকম্প বা অগ্নিকাণ্ডেও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, আমরা নিয়মিত কর দিচ্ছি, কিন্তু নিরাপদ শহর পাচ্ছি না। চারদিকে শুধু ইট আর কংক্রিট—শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাচ্ছে।

নগরীর বিভিন্ন ওয়ার্ডে দেখা গেছে, এমন অনেক বহুতল ভবন রয়েছে যেখানে অগ্নিকাণ্ড ঘটলে উদ্ধার কাজ চালানো প্রায় অসম্ভব।
এমনকি কোনো দুর্ঘটনায় হতাহতদের দ্রুত সরিয়ে নেওয়াও কঠিন হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্ল্লিষ্টরা।

নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, একজন কর্মকর্তার অনিয়মের কারণে পুরো শহরের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে না। তারা দ্রুত বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ময়মনসিংহবাসীর প্রশ্ন এখন একটাই—এত অভিযোগ থাকার পরও কেন নেওয়া হচ্ছে না কার্যকর ব্যবস্থা?
নগরবাসীর মতে, পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হলে দায়ীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শহর বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে—এমন আশঙ্কাই এখন সবচেয়ে বড় উদ্বেগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি